শুভ জন্মদিন প্রিয় শেকৃবি Blog details

শুভ জন্মদিন প্রিয় শেকৃবি

Category : Blog

27-Nov-2025 | Super Admin | 222 comments | 0 likes

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১১ ডিসেম্বর ১৯৩৮ সালে “দি বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট” নামে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এই অঞ্চলের প্রথম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। ১৯৪৭ সালে এটি “পূর্ব পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট” নামধারণ করে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নাম “বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট”-এ পরিবর্তন করা হয়। 

 ১৯৩৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত ছিল। ১৯৬১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৬৪ সালে এই প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বাকৃবি-তে স্থানান্তরিত হয়। ১১ ই সেপ্টেম্বর ২০০১ সালে এই প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়।

  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১৭তম সরকারি বিশ্ববিদ্যালয়। ২০০১ সালের জুলাইতে “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১” বাংলাদেশের জাতীয় সংসদে পাস হয়।

  শেকৃবি একটি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। ২০০৯ সালের ২২ জুনে রাষ্ট্রপতিকে আচার্য হিসেবে নিয়োগের জন্য সংসদে একটি বিল পেশ করা হয়। অন্যান্য অনুষদ যথা- কৃষিব্যবসা ও ব্যবস্থাপনা, এনিম্যাল সাইন্স ও ভেটেরিনারি মেডিসিন ও ফিসারিজ, একোয়াকালচার ও মেরিন সাইন্স অনুষদ যথাক্রমে ২০০৬, ২০১১ ও ২০১৭ সালে চালু করা হয়। 

 এই বিশ্ববিদ্যালয় থেকে এই পর্যন্ত প্রায় ৫,৭০০ জন স্নাতক এবং ৬০০ জন স্নাতকোত্তর লাভ করেছে।

 Blog Categories
 Blog Tags
Related blogs
Welcome to our campus family at Sher-e-Bangla Agricultural University.
Welcome to our campus family at Sher-e-Bangla Agricultural University.
27 - Nov - 2025 | 0 | 0

Celebration of the 24th founding anniversary of Sher-e-Bangla Agricultural University
Celebration of the 24th founding anniversary of Sher-e-Bangla Agricultural University
17 - Nov - 2025 | 0 | 0

Sher-e-Bangla Agricultural University (SAU), a premier institution for agricul...