শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা ও প্রানিক বিজ্ঞান সপ্তাহ উদ্বোধন Details

শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা ও প্রানিক বিজ্ঞান সপ্তাহ উদ্বোধন

18 - Nov - 2025 | TO | 18 - Nov - 2025 , 12 AM

শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শুরু হয়েছে সপ্তাহব্যাপী শিল্পকলা ও প্রানিক বিজ্ঞান সপ্তাহ ২০২৫। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বৈচিত্র্য ও বৈজ্ঞানিক গবেষণাকে এক প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে এই বিশেষ সপ্তাহ।

উপাচার্য মহোদয় সোমবার সকাল ৯টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ক্লাব ও বিভাগ সমন্বয় করে আয়োজন করায় পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ দর্শনার্থী হিসেবে উপস্থিত হয়ে প্রদর্শনী উপভোগ করছেন।

সপ্তাহব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণা দক্ষতা এবং সহযোগিতামূলক পরিবেশ আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।